প্রতিবেদক: Admin

কুষ্টিয়া শহরের ম. আ. রহিম সড়ক এলাকায় অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত ১৩ জানুয়ারি দিবাগত রাতের কোনো এক সময়ে অজ্ঞাতনামা চোরেরা অফিসের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী ও দলীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানাধীন ১০/১, ম. আ. রহিম সড়ক কদমতলা মোড় এলাকায় আলমগীরের চায়ের দোকানের পাশে অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয়টিকে লক্ষ্য করে এই চুরির ঘটনা ঘটে। চোরচক্র অফিসের গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে ৩টি সিলিং ফ্যান, ১৮টি প্লাস্টিকের চেয়ারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে। ধারণা করা হচ্ছে, চুরি হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা।
আজ ১৪ জানুয়ারি বিকেলে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে এসে চুরির বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে নাফিজ আহমেদ খান টিটু জানান, "রাতের অন্ধকারে কে বা কারা অফিসের তালা ভেঙে আমাদের আসবাবপত্র ও ফ্যান নিয়ে গেছে। আমরা আজ বিকেল ৪টার দিকে বিষয়টি জানতে পারি। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।"
কুষ্টিয়া মডেল থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
ফরিদপুর নিয়ে আরও পড়ুন





বাংলাদেশ ও বিশ্বের সকল খবর, ব্রেকিং নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন www.prothomalo.bangladeshisoftware.com
সম্পাদক ও প্রকাশক : প্রকৌশলী খালিদ হাসান ✅, ভারপ্রাপ্ত সম্পাদক : মোহাম্মদ রবিন শেখ। বৃহত্তম ফরিদপুর ✅থেকে প্রকাশিত দৈনিক প্রথম আলো ✅। প্রকাশনার ১ তম বর্ষ।
স্বত্ব © দৈনিক প্রথম আলো (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।